ইস্ট বেঙ্গলের কাছে হারলো রাজশাহী

ইস্ট বেঙ্গলের কাছে হারলো রাজশাহী
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের নারী ফুটবল সাফল্য আছে। এবার রাজশাহী স্টারস প্রথমবারের মতো এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। সোমবার (১৭ আগস্ট) নিজেদের অভিষেক ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ তে হেরেছে রাজশাহী স্টারস।
ইস্ট বেঙ্গলের বিদেশিদের আটকে রাখতে পারলেন না আফঈদা খন্দকার-শিউলি আজিমরা। মনিকা চাকমা-মারিয়া মান্ডারা পারলেন না মাঝমাঠের দখল নিতে। আক্রমণভাগে শামসুন্নাহার জুনিয়র-তহুরা খাতুনরাও থাকলেন বিবর্ণ।
প্রিলিমিনারি রাউন্ডের ‘এ’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধেই তিন গোল হজম করে কোণঠাসা হয়ে পড়া গোলাম রব্বানী ছোটনের দল দ্বিতীয়ার্ধেও পারেনি কোনো চ্যালেঞ্জ জানাতে।
ইস্ট বেঙ্গলের জয়ে দুই গোল করেন ঘানার মিডফিল্ডার অলিভিয়া আনোকি। একটি করে গোল আস্তাম ওরাওন ও সৌমিয়া গুগুলোথের।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) এই গ্রুপের আয়োজক মালয়েশিয়ার সাবাহ এফসির মুখোমুখি হবে রাজশাহী স্টার্স।

লিটন-স্মিথের মধ্যে যে কথা হয়েছিল