ম্যানসিটির দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটির শিরোপা তো কেড়ে নিতে হবেই, আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। এমন শাস্তি দিতে হবে, যা হয়ে থাকবে উদাহরণ। এমন দাবি স্টিভেন জেরার্ডের। লিভারপুলের কিংবদন্তির মতে, ম্যানচেস্টার সিটিকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
ইংলিশ প্রিমিয়ার লিগে একশটিরও বেশি আর্থিক অনিয়মের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় আলোচনা-সমালোচনার কেন্দ্রে ম্যানসিটি। অভিযোগগুলো ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যের সময়কার।
ম্যানসিটি সব ধরনের অভিযোগ অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আপিল করেছে।
সিটির কী শাস্তি হওয়া উচিত বলে মনে করেন, এমন প্রশ্নের জবাবে জেরার্ড বলেন, ‘আমি চাইবো না যে ব্যক্তিগতভাবে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু ক্লাবের শিরোপা কেড়ে নিতে হবে...ঐতিহাসিকভাবে একটি দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন। ভবিষ্যতে একটা শাস্তির ব্যবস্থা থাকা দরকার। জানি না, সঠিক শাস্তিটা কী হতে পারে... যদি তাদেরকে (দ্বিতীয় বিভাগে) নামিয়ে দেওয়া হয়, আমার মনে হয় না চ্যাম্পিয়নশিপের (দ্বিতীয় বিভাগের) জন্য এটা ন্যায্য হবে, কারণ তারা হবে সেই তিনটি দলের মধ্যে একটি, যারা আবার উঠে আসবে।’
জেরার্ডের মতে, লম্বা সময় ধরে ধাপে ধাপে শাস্তি দেওয়া উচিত সিটিকে। তিনি বলেন, ‘আমার মনে হয়, প্রিমিয়ার লিগে ভবিষ্যতে তাদের শাস্তি দেওয়া উচিত, একটি নির্দিষ্ট সময় ধরে, বহু বছরের শাস্তি। এটাই আমার মতামত। আমি বলছি না যে এটাই সঠিক মতামত, কিন্তু আমি এমনই অনুভব করি।’
সুদীর্ঘ ক্যারিয়ারে অসাধারণ পারফরম্যান্স দেখালেও কখনও প্রিমিয়ার লিগের শিরোপা জেতার স্বাদ পাননি জেরার্ড। সিটির শিরোপা কেড়ে নেওয়া হলে তার ক্যারিয়ারে প্রিমিয়ার লিগের ট্রফি যোগ হবে। তবে সেই লোভ তার নেই বলে জানিয়েছেন ৪৬ বছর বয়সী সাবেক মিডফিল্ডার।

আবারও মাসসেরা হয়ে গিলের রেকর্ড
শেন ওয়ার্নের পর হাসানের এমন কীর্তি