শেন ওয়ার্নের পর হাসানের এমন কীর্তি

শেন ওয়ার্নের পর হাসানের এমন কীর্তি
সিজেডএন স্পোর্টস ডেস্ক

মাঠের ক্রিকেটে দারুণ উপভোগ্য সময় পার করছেন হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে চলমান আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে নির্দিষ্ট চারটি দেশে ফাইফার পেলেন হাসান।
টেস্টে চারটি ভিন্ন দেশে (অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত) এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই তারকা পেসার। এর আগে ওই রেকর্ড আছে কেবল অজি কিংবদন্তি ওয়ার্নের।
তিনিও হাসানের পাওয়া চারটি দেশেই টেস্টে ৫ উইকেট পেয়েছেন। তার সঙ্গে হাসানের তুলনাটা বাহুল্য, তবে বাংলাদেশি পেসার হয়ে চারটি ভিন্ন কন্ডিশনে ফাইফার পাওয়া সহজ কথা নয়।
ওয়ার্ন স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি ১৫টি ফাইফার নেন অস্ট্রেলিয়ায় ঘরের মাঠে। এ ছাড়া ভারতে ১, পাকিস্তানে ২ এবং আমিরাতে ১টি ফাইফার আছে তার।
টেস্ট ক্যারিয়ারে ওয়ার্নের ফাইফারের সংখ্যা অবশ্য ৩৭টি। আর তিনি এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৯টি দেশে। তার সমান ৯ দেশে ফাইফারের রেকর্ড আছে আরও তিনজনের– মুত্তিয়া মুরালিধরন, নাথান লায়ন ও ডেল স্টেইনের।
টেস্টের এক ইনিংসে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নেওয়ার রেকর্ডটা সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের। উভয়েই সমান ১৯টি করে ফাইফার নেন।

ব্যালন ডি’অর জয়ীর হাতে পুরস্কার তুলে দেবেন মেসি!