মেসির মনের অবস্থা জানালেন মায়ামি কোচ

মেসির মনের অবস্থা জানালেন মায়ামি কোচ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বাবার মৃত্যুর পর তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আর্জেন্টিনার শহর রোজারিওতে যান লিওনেল মেসি। অসুস্থতাজনিত কারণে গত ৮ আগস্ট তার বাবা হোর্হে মেসি মারা যান। তার ফুটবলার জীবনের বড় অংশ জুড়েই ছিলেন তিনি। সেই বাবাকে হারিয়ে মেসির জীবনে নেমে এসেছে শূন্যতা। মাঠে খেলার মত মানসিক-শারীরিক অবস্থা ছিলো না কাতার বিশ্বকাপজয়ী এই তারকার। এজন্য ইন্টার মায়ামির কাছে থেকে অনির্দিষ্টকালের ছুটিও নিয়েছিলেন তিনি। এজন্য আর্জেন্টাইন ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যোগ দেওয়া নিয়ে একটা শঙ্কা কাজ করছিল। তবে প্রত্যাশার চেয়েও দ্রুত ক্লাবে ফিরেছেন তিনি। কোচ গুইলেরমো হোয়োস জানালেন তার মনের বর্তমান অবস্থা।
১২ আগস্ট ক্লাবে ফিরে লিগস কাপে লিওনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলেছেন তিনি। নু স্টেডিয়ামের সেই ম্যাচে নামার সময় তাকে দাঁড়িয়ে অভিবাদন জানায় দর্শক। কোচ হোয়োস তার গোপনীয়তা রক্ষায় দর্শক-সমর্থকদের বিশেষ অনুরোধ জানান, যেন তাকে একা থাকতে দেওয়া হয়।
মেসি বাবা হারানোর শোক এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন বললেন মায়ামি প্রধান কোচ। তার ভাষ্য, ‘তাকে দেখতে ভালো লাগছে। মাঠে সে নিজেকে মেলে ধরছে। সে ভালো আছে।’
এর আগে মেসির ফেরা নিয়ে দলের ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো বলেছিলেন ‘সে দারুণ দৃষ্টান্ত তৈরি করে।’ তিনি বলেন, মেসি নিশ্চিতভাবে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু সে শুধু খেলোয়াড়দের প্রতিই নয়, ক্লাবের প্রতি যে দায়বদ্ধতা দেখিয়েছে, তা অসাধারণ।’ দলে ফিরে ক্লাব ও তাদের সাহায্য করার জন্য মেসিকে ধন্যবাদ জানান ব্রাজিলিয়ান এই ফুটবলার।

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর রেকর্ড