ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচে ৬ মিনিটে ৩ গোল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ পর্বের পর শেষ-৩২ রাউন্ডেও গোল হজম করেনি মেক্সিকো। তবে আজ শেষ ষোলোতে ইংল্যান্ডের বিপক্ষে দুই মিনিটের মধ্যে দুই গোল হজম করলো স্বাগতিকরা। আজতেকা স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে ইংল্যান্ড ২-১ তে এগিয়ে আছে। ইংলিশদের দুটি গোলই করেছেন জুড বেলিংহাম।
ম্যাচের ৩৬ মিনিটে আক্রমণের সূচনা করেন ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ড। তিনি বল দেন ডেকলান রাইসকে। বল এগিয়ে নিয়ে রাইস পাস দেন ডান প্রান্তে থাকা বুকায়ো সাকার কাছে। সাকা বল পায়ে আরও এগিয়ে ক্রস করেন। ডাইভিং হেডে গোল করেন বেলিংহাম।
সেই গোল হজমের পর কিক-অফের পরপরই আবারও মেক্সিকোর রক্ষণে বল নিয়ে যায় থ্রি লায়ন্সরা। হ্যারি কেইন বল বক্সের ভেতরে থাকা জুড বেলিংহামকে পাস দেন। ডান পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন বেলিংহাম।
বেলিংহাম দুই মিনিটে দুই গোল করার চার মিনিট পর একটি গোল শোধ করেছে মেক্সিকো। ৪২ মিনিটে গোলটি করেছেন হুলিয়ান কিনিয়োনেস।
প্রথমার্ধের বাকি সময়ে গোল আটকানোতেই ব্যস্ত সময় কাটান ইংল্যান্ডের খেলোয়াড়রা।

অবসর নিলেন নেইমার