অবসর নিলেন নেইমার

অবসর নিলেন নেইমার
সিজেডএন স্পোর্টস ডেস্ক

শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন নেইমার।
ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমি চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।’
সরাসরি অবসরের কথা বলেননি নেইমার। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে নেইমারের অবসরের দাবি করেছেন ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের জার্সিতে ১২৯ ম্যাচ খেলে সর্বোচ্চ ৮০টি গোল করেছেন। ২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া নেইমার ব্রাজিলের হয়ে মোট চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন।
চলমান ২০২৬ বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে শুরুর একাদশে নিয়মিত ছিলেন না নেইমার। আসরে মাত্র দুটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সুযোগ পান তিনি। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার পর শেষ ষোলোকে নরওয়ের বিপক্ষে বদলি নেমে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন তিনি।

৩৬ বছর পর শেষ ষোলো থেকে বিদায় নিলো ব্রাজিল