অবসর নেবেন রোনালদো!

অবসর নেবেন রোনালদো!
সিজেডএন স্পোর্টস ডেস্ক

পর্তুগাল জাতীয় দল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। এমন ইঙ্গিতই দিয়েছেন তার বোন কাতিয়া আভেইরো। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে কানাডার টরন্টোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
স্পোর্ট টিভি পর্তুগালের প্রতিবেদনে এমন খবর জানানো হয়েছে। তবে পর্তুগাল ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করায় অন্তত আরও একটি বিশ্বকাপ ম্যাচে দেখা যাবে রোনালদোকে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে কাতিয়া সাংবাদিকদের বলেন, এই বিশ্বকাপই হতে যাচ্ছে জাতীয় দলে রোনালদোর শেষ মঞ্চ। অবশ্য এই মন্তব্য ক্রোয়েশিয়া ম্যাচকে ঘিরে নয়, পুরো বিশ্বকাপ প্রতিযোগিতাকে ঘিরে তা স্পষ্ট করা হয়েছে।
অর্থাৎ বিশ্বকাপ শেষ হওয়ার পরই আসবে রোনালদোর বিদায়। কাতিয়া বলেন, ‘উপভোগ করুন, আমার বিশ্বাস এটাই তার বিদায়। আমার কাছে যে তথ্য আছে, তাতে এটাই তার লাস্ট ড্যান্স।’
উল্লেখ্য, গত বছর নভেম্বরে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো নিজেও বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।

বিশ্বকাপে ৫১৯ মিনিট ক্লিনশিট রেখে সিমনের বিশ্ব রেকর্ড