শিরোনাম

ফাইনালের জন্য প্রস্তুত পিএসজি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ফাইনালের জন্য প্রস্তুত পিএসজি
পিএসজির খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত

বায়ার্ন মিউনিখকে রুখে দিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মিউনিখে বুধবার (৬ মে) রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি লেগ ১-১ ড্র হয়। প্রথম লেগে ৫-৪ গোলে জয়ী পিএসজি ৬-৫ গোলের অগ্রগামিতায় ফাইনালে জায়গা করে নেয়।

আগামী ৩০ মে বুদাপেস্টে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি।

পিএসজির মিডফিল্ডার জোয়াও নেভেস বলেন, সাফল্যের চূড়ায় পৌঁছাতে সামনের সব ধরনের বাধা ডিঙিয়ে যেতে প্রস্তুত তারা। ‘আমরা জানি, কীভাবে প্রতিকূলতায় টিকে থাকতে হয়। সামনে যাই আসুক, (ফাইনালের জন্য) আমরা প্রস্তুত। চোট সমস্যা থাকলেও, সব ফুটবলার মাঠে নামতে প্রস্তুত।’

পিএসজির কোচ লুইস এনরিকে বলেছেন, এমন কিছুই দলের সমর্থকদের উপহার দিতে চেয়েছিলেন তারা। ‘দুই দিন পর আমার ৫৬তম জন্মদিন উদযাপন করবো। আমি খুবই খুশি। প্রতিযোগিতার পরের ধাপে পৌঁছে গেছি আমরা, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। এই ধরনের উপহারই আমরা সমর্থকদের দিতে চাই।’

/টিই/