শিরোনাম

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে চান স্পেনের কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে চান স্পেনের কোচ
ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্পেনের কোচ দে লা ফুয়েন্তে

বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে গেছে স্পেন। বিশ্বকাপ ফাইনালে উঠেই কোচ লুইস দে লা ফুয়েন্তে পরবর্তী প্রতিপক্ষ নিয়ে নিজের মতামত জানিয়েছেন। ফাইনালে কোন দলের মুখোমুখি হতে চান এমন প্রশ্নে স্পেন কোচ দিয়েছেন কৌশলী উত্তর।

দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা কোনো পছন্দ-অপছন্দের অবস্থানে নেই। আমাদের কাছে দুটোই সমান। প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য আছে। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার ফুটবল আর ইংল্যান্ডের ফুটবল এক নয়।’ তিনি যোগ করেন, ‘লিওনেল স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্বের কারণে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার ব্যাপারে আমার মধ্যে আগ্রহ আছে।’

তবে দ্রুতই নিজের কথার ভারসাম্য বজায় রাখেন তিনি। ইংল্যান্ড দলের প্রতি শ্রদ্ধার কথা জানান। দে লা ফুয়েন্তে বলেন, ‘ইংল্যান্ডের যে ফুটবল সামর্থ আছে তাকে আমি অনেক শ্রদ্ধা করি। বিশ্বকাপে আসার আগেই আমি তাদের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে উল্লেখ করেছিলাম। দুই বড় দলের মধ্যে এটি হবে একটি হাড্ডাহাড্ডি লড়াই।’

ফাইনাল নিয়ে ভাবনার আগে দে লা ফুয়েন্তে তার দলের পারফরম্যান্স নিয়েও কথা বলেন। তার দল হারিয়েছে শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্সকে। স্পেনের কোচ বলেন, ‘আজ আমরা হয়তো বিশ্বের অন্যতম সেরা একটি দলের মুখোমুখি হয়েছিলাম, কিন্তু তাদের সামনে ছিল বিশ্বের সেরা দল।’

/টিই/