ফেডারেশন কাপে ব্রাদার্সের বড় জয়

ফেডারেশন কাপে ব্রাদার্সের বড় জয়
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফেডারেশন কাপে ‘এ’ গ্রুপে ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে ছিল ব্রাদার্স ইউনিয়ন। বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। শেষ পর্যন্ত ৪-১ গোলে জিতেছে ব্রাদার্স।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে সুলায়মান সিল্লার গোলে এগিয়ে ছিল ফকিরেরপুল। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে জোড়া গোল করেন আবদুল হালিম। একটি করে গোল করেছেন থিয়াগো দা সিলভা ও সৈয়দ আলী রেজা।
প্রতিযোগিতার প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ব্রাদার্স। এবার বড় জয়ে তাদের পয়েন্ট বেড়ে হয়েছে চার, তাতে গ্রুপের শীর্ষে উঠে এসেছে দলটি।
দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসি। ব্রাদার্সের সমান চার পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে নবাগত ক্লাবটি।

আফগান-দুর্গ ভাঙতে পারেনি বাংলাদেশ, নাটক জমিয়ে করলো ড্র