শিরোনাম

রোনালদোকে নিয়ে যা বললেন নতুন কোচ জেসুস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রোনালদোকে নিয়ে যা বললেন নতুন কোচ জেসুস
পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস ও ক্রিশ্চিয়ানো রোনালদো

বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায় নিয়ে রবার্তো মার্তিনেজের সরে দাড়ানোর পর দলটির নতুন কোচের দায়িত্ব নিয়েছেন হোর্হে জেসুস। আর দায়িত্ব গ্রহণ করেই তিনি অবসান ঘটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া সব গুঞ্জনের।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে পর্তুগালের হয়ে পাঁচ ম্যাচে তিন গোল করলেও নিজের চেনা ছন্দের ছায়া হয়ে ছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে বনিবনা না হওয়ার গুঞ্জন তার ভবিষ্যৎকে আরও ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল। স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকে দলের বিদায়ের আগেই এটি তার শেষ বিশ্বকাপ বলে ঘোষণা দিলেও, আন্তর্জাতিক ফুটবল থেকে পুরোপুরি অবসর নেবেন কি না তা স্পষ্ট করেননি সিআরসেভেন।

তবে রোনালদোর সঙ্গে নতুন কোচ জেসুসের কাজ করার দারুণ অভিজ্ঞতা থাকায় তিনি এই তারকা ফরোয়ার্ডকে নিয়ে বেশ ইতিবাচক। জেসুস জানিয়েছেন, রোনালদো যতদিন ফিট এবং খেলার মতো অবস্থায় থাকবেন, ততদিন জাতীয় দলের দরজা তার জন্য খোলা থাকবে। তবে সে ক্ষেত্রে জাতীয় দলের স্বার্থে কিছু শর্ত ও নির্দিষ্ট সীমা মেনে চলতে হবে। ৭১ বছর বয়সী এ কোচ জানান, ক্রিস কখনোই দলের জন্য সমস্যা হবেন না এবং খুব শিগগিরই তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে দুজনের মধ্যে সরাসরি আলোচনা হবে। মে মাসে আল নাসরের কোচের দায়িত্ব ছেড়ে আসা জেসুস আরও জানান, রোনালদো সৌদি আরবের এ ক্লাবেই নিজের ক্যারিয়ার শেষ করতে চান। উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পর্তুগালের যৌথ আয়োজক হওয়ার মিশন সামনে রেখে দীর্ঘমেয়াদি চুক্তিতে দলটির দায়িত্ব নিয়েছেন জেসুস।

/এমএকে/