শিরোনাম

গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে মেসি

ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর সেমিফাইনালে নিজে গোল না পেলেও জোড়া অ্যাসিস্টে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। আটলান্টার এ জয়ে বর্তমান চ্যাম্পিয়নদের ফাইনালে তোলার পাশাপাশি ‘গোল্ডেন বুট’ জয়ের দৌড়েও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন এ আলবিসেলেস্তে মহাতারকা।

আসরে এখন মেসি ও ফ্রান্সের ফরোয়ার্ড এমবাপ্পে উভয়েরই গোলসংখ্যা সমান ৮টি করে। তবে ফিফার নিয়ম অনুযায়ী গোল সমান হলে অ্যাসিস্টের সংখ্যা বিবেচনায় নেওয়া হয়। ৪টি অ্যাসিস্ট নিয়ে ৩ অ্যাসিস্ট করা এমবাপ্পের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। গোল্ডেন বুটের এ তালিকায় ৭ গোল নিয়ে নরওয়ের আর্লিং হলান্ড তৃতীয় স্থানে থাকলেও তার টুর্নামেন্ট ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

অন্যদিকে, ৬টি করে গোল ও ১টি করে অ্যাসিস্ট নিয়ে ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইন এবং ৫ গোল ও ২ অ্যাসিস্ট নিয়ে ফ্রান্সের উসমান দেম্বেলে ও ৫ গোল ও ১ অ্যাসিস্ট নিয়ে স্পেনের মিকেল ওইয়ারসাবালও লড়াইয়ে টিকে আছেন। হলান্ড ছাড়া তালিকায় থাকা বাকি ছয় ফুটবলারের সামনেই এখনও একটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড এবং রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাতে মেগা ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

/এমএকে/