পিছিয়ে পড়েও আমরা বিশ্বাস হারাইনি: মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

থ্রিলার ছড়ানো সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটলো আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ে নামার আগে জাতীয় সংগীত গাওয়ার মুহূর্তেই ম্যাচটির গভীরতা ও গুরুত্ব টের পেয়েছিলেন আলবিসেলেস্তে ফুটবলাররা।
ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রোমাঞ্চ প্রকাশ করেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি জানান, ম্যাচটি ছিল এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। জাতীয় সংগীতের সময় পুরো দলের ভেতর এক বিশেষ অনুভূতি কাজ করছিল এবং প্রত্যেকেই জানত এটি মোটেও সাধারণ কোনো ম্যাচ নয়। গোটা দেশের কোটি ভক্তের মতো তারাও এই জয়টি ভীষণভাবে চেয়েছিল এবং শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ করে ফাইনালে উঠতে পারায় তিনি উচ্ছ্বসিত।
ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও দলের ঘুরে দাঁড়ানোর লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, পর পর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করা সত্যিই এক অবিশ্বাস্য কীর্তি। ম্যাচে কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও দল কখনো নিজেদের ওপর থেকে বিশ্বাস হারায়নি। দ্রুতই নিজেদের স্বাভাবিক খেলা ফিরিয়ে এনে, বলের নিয়ন্ত্রণ বজায় রেখে প্রতিপক্ষকে চাপে ফেলার কারণেই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয় এসেছে।
বিশ্বকাপের শুরু থেকেই স্কোয়াডের ওপর তার অগাধ আস্থা ছিল জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি বলেন, এই দল শেষ চারে জায়গা করে নিয়ে শিরোপার জন্যই লড়বে। টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনাল এবং টানা দুটি বিশ্বকাপের ফাইনালে খেলার এ ধারাবাহিকতাকে তিনি একটি অসাধারণ অর্জন হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে সমালোচকদের বার্তা দিয়ে মেসি স্পষ্ট করেন, দলের এমন পারফরম্যান্স তাকে একটুও অবাক করে না। কতিপয় খেলোয়াড়ের শতভাগ ফিটনেস নিয়ে অনেকের মনে সংশয় থাকলেও, দলগত ঐক্যই তাদের সবসময় সেরাটা মাঠে ঢেলে দিতে সাহায্য করে।
রবিবার (১৯ জুলাই) শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফাইনালের প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করে মেসি জানান, স্পেন দীর্ঘ বছর ধরে একই চেনা শৈলীতে খেলা অত্যন্ত শক্তিশালী একটি দল। বিশ্বকাপের ফাইনাল সবসময়ই একটি বিশেষ মঞ্চ এবং স্পেনের বিপক্ষে লড়াইটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হবে বলে তিনি আভাস দেন।

তৃতীয় ফাইনালে মেসি, বিশ্বকাপে যে কীর্তি আছে আর একজনের