শিরোনাম

মেসির অবসর নিয়ে যা বলছেন সতীর্থরা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির অবসর নিয়ে যা বলছেন সতীর্থরা
আর্জেন্টিনার জাতীয় দলের সতীর্থদের সঙ্গে লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চিঠিতে অবসরের কথা জানিয়েছেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। এর পরই বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকে নিয়ে আবেগী বার্তা দিয়েছেন সতীর্থ রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেসসহ আর্জেন্টাইন তারকারা।

মেসির ঘনিষ্ঠ বন্ধু ডি পল ইনস্টাগ্রাম স্টোরিতে বলেন, ‘(ধন্যবাদ) আমাদের দেশের প্রতি তোমার নিঃশর্ত ভালোবাসার জন্য, হাল না ছাড়ার যে মানসিক লড়াই তার জন্য, অন্যায়ের সামনে দাঁড়িয়ে তোমার অদম্য শক্তির জন্য। সেইসঙ্গে ক্যাম্পে আসা প্রত্যেক খেলোয়াড়ের প্রতি মেসির নেতৃত্ব, মানবিকতা এবং জাতীয় দলের সবার প্রতি সদয় আচরণের জন্যও ধন্যবাদ জানান ডি পল।

তিনি আরও বলেন, ‘সর্বকালের সেরা খেলোয়াড়, আমাদের এত খুশি করার জন্য ধন্যবাদ। তুমি কল্পনাও করতে পারবে না কত হাসি তুমি ফুটিয়েছ। আমাদের স্মৃতিতে আজীবন তুমি অবিনশ্বর হয়ে থাকবে।’

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে পারেদেস বলেন, ‘এটা একটা খবর ছিল। কিন্তু স্পষ্টতই পরিস্থিতি তেমন ছিল না। একজন আর্জেন্টাইন, একজন জাতীয় দলের ভক্ত, একজন সতীর্থ ও একজন বন্ধু হিসেবে তুমি আমাকে যা দিয়েছ, তার জন্য ধন্যবাদ।’

তিনি বলেন, ‘যখন তোমাকে, তোমার কীর্তি এবং একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে তোমার মহানুভবতা নিয়ে কথা বলতে হয়, তখন ভাষা ফুরিয়ে যায়। আমি খুব সৌভাগ্যবান যে জাতীয় দলের সঙ্গে এই চমৎকার পথচলায় তোমার পাশে খেলতে পেরেছি।’

পারেদেস আরও বলেন, ‘যে অবিস্মরণীয় মুহূর্ত তুমি আমাদের সবাইকে উপহার দিয়েছ, সেজন্য আমাদের দেশ সবসময় তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে।’

নিকোলাস তাগলিয়াফিকো বলেন, ‘সারাজীবনের জন্য ধন্যবাদ।’

বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ বলেছেন, ‘আমাদের জন্য ও সব আর্জেন্টাইনের জন্য তুমি যা করেছো, তা ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু আমাকে বিশ্ব চ্যাম্পিয়ন করানোর জন্য এবং এমন এক উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ, যেটা আমি কল্পনাও করিনি কোনোদিন। তোমার প্রতি আমার শ্রদ্ধা চিরকাল থাকবে।’

ইনস্টাগ্রামের এক পোস্টে ক্রিস্টিয়ান রোমেরো বলেন, ‘আমাকে ও আমাদের দেশকে যা কিছু দিয়েছ, তার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব। সবকিছুর জন্য ধন্যবাদ, ক্যাপ্টেন।’

/জেএইচ/