২৭০ রানের ইনিংসে রেকর্ড ইশান কিষানের

২৭০ রানের ইনিংসে রেকর্ড ইশান কিষানের
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা দুলিপ ট্রফির ফাইনালে ৩৩৪ বলে ২৭০ রানের ইনিংস খেলেছেন ইস্ট জোন অধিনায়ক ইশান কিষান। সাউথ জোনের বিপক্ষে কিপার-ব্যাটসম্যানের ইনিংসে ৩০ চার ও ৭ ছক্কা।
ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি না পেলেও, কিষানের এই ইনিংস জায়গা করে নিয়েছে রেকর্ড বইয়ে। দুলিপ ট্রফির ইতিহাসে কোনো কিপার-ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটি।
আগের রেকর্ডটি ছিল নামান ওঝার। ২০১৪ সালে সেন্ট্রাল জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে ২১৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
প্রতিযোগিতাটির ফাইনালে ২৫০ বা এর বেশি রানের ইনিংস খেলা প্রথম অধিনায়কও কিষান। এই প্রতিযোগিতায় সব মিলিয়ে কিষানের চেয়ে বড় ইনিংস আছে সাতটি। এর মধ্যে ট্রিপল সেঞ্চুরি কেবল দুটি।
চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন পাঁচ নম্বরে নেমে সেঞ্চুরি করে কিষান অপরাজিত ছিলেন ১১১ রানে। প্রথম শ্রেণির ক্যারিয়ারের দশম সেঞ্চুরিকে সোমবার (৭ সেপ্টেম্বর) দ্বিতীয় দিন তিনি ডাবলে পরিণত করেন ২৭০ বলে।
কিষানের ডাবল সেঞ্চুরি ও কুমার কুশাগরার সেঞ্চুরিতে ইস্ট জোন প্রথম ইনিংসে তোলে ৭০৮ রান।
প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সর্বোচ্চ ইনিংস থেকে ৩ রান দূরে থামলেন কিষান। ২০১৬ রাঞ্জি ট্রফিতে তিনি ২৭৩ রানের ইনিংস খেলেন ঝাড়খান্ডের হয়ে।

ইংল্যান্ডের ‘স্পেশালিস্ট মেন্টর’ পিটারসেন