ডিআর কঙ্গোকে হারিয়ে যা বললেন কেইন

ডিআর কঙ্গোকে হারিয়ে যা বললেন কেইন
সিজেডএন স্পোর্টস ডেস্ক

শক্তির বিচারে ম্যাচ শুরুর আগে ইংল্যান্ডই ছিল ফেবারিট। তবে মাঠের লড়াইয়ে সেই হিসাব অনেকটা ভুল প্রমাণ করেছিল ডিআর কঙ্গো। ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরে নকআউট পর্বে জায়গা করে নেওয়া আফ্রিকার দলটি ইংল্যান্ডকে কঠিন পরীক্ষায় ফেলে। যদিও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পায় ইংলিশরা।
আটলান্টায় শেষ-৩২ এর ম্যাচে আগে গোল হজমের পর দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মধ্যে জোড়া গোল করেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।
ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক স্বীকার করেন, এবারের বিশ্বকাপে এটি ছিল তাদের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি।
কেইন বলেন, ‘পুরো সপ্তাহজুড়ে আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার বিষয়ে কথা বলেছি। আক্রমণাত্মক দিক থেকে বিচার করলে, সম্ভবত এটি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত আমাদের সেরা ম্যাচ। অবশ্যই এখনও কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে। তবে নকআউট পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরের রাউন্ডে জায়গা করে নেওয়া।’
ইংল্যান্ড শেষ ষোলোতে খেলবে বিশ্বকাপের স্বাগতিক দেশের একটি মেক্সিকোর বিপক্ষে।

হ্যারি কেইনের জোড়া গোলে শেষ ষোলোতে ইংল্যান্ড