শেষ মুহূর্তের গোলে ইপিএলে ফিরলো হাল সিটি

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ম্যাচের শেষ মুহূর্ত। ডান দিক থেকে হিরাকাওয়ার ক্রসে বলের নাগাল পান ব্রাইন। কিন্তু বল ধরে রাখতে পারেননি মিডলসবোরোর গোলকিপার। বল পড়ে অলি ম্যাকবার্নির সামনে। ৯৪তম মিনিটে ম্যাকবার্নির নাটকীয় গোলে হাল সিটি ১০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ফিরেছে।
চ্যাম্পিয়নশিপের প্রমোশনাল ফাইনাল প্লে অফে মিডলসবোরোর খেলারই কথা ছিল না। ‘স্পাইগেট কেলেঙ্কারি’ তে সাউদাম্পটন বহিষ্কার হলে তারা সুযোগ পায়। ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর কঠিন পথ পাড়ি দিয়েছে হাল সিটি।
কোচ সার্গেজ জাকিরোভিচের আগমনে নিজেদের ফিরে পায় হাল সিটি। ২০২৪-২৫ মৌসুমে রেলিগেশন এড়াতে পারে তারা। আর এবারের মৌসুমের গল্প ভিন্ন। ধারাবাহিকতা ধরে রেখে চ্যাম্পিয়ন্সশিপে ষষ্ঠ স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করে।
সেমিফাইনালে দুই লেগ মিলে ২-০ ব্যবধানে মিলওয়ালকে হারায়। তারপর ফাইনালে নাটকীয় জয়। তাদের ফুটবল ইতিহাসে এই জয় অনেকদিন স্মরণীয় হয়ে থাকবে।