প্রথমার্ধে বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৬ গোল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিফা আসিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই বাংলাদেশ হজম করলো ৬ গোল! প্রথামর্ধ শেষে ইন্দোনেশিয়া ৬-১ গোলে এগিয়ে।
১১তম মিনিটে প্রথম গোল করে ইন্দোনেশিয়া। ওলে রমনির ব্যাক পাস থেকে পাওয়া বল প্রথম স্পর্শেই জালে পাঠান মিচেল বেকার। ২০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয় গোল করে স্বাগতিকরা। প্রথম শট প্রতিহতই করেন বাংলাদেশ গোলকিপার। আবারও গোলমুখে ফিরলে ব্লক করেন জায়ান আহমেদ। তবে শেষ রক্ষা হয়নি। জটলার মধ্য থেকে ব্যাকহিলে বল জালে পাঠান বেকার।
৩১তম মিনিটে ইন্দোনেশিয়াকে তৃতীয় গোল এনে দিয়েছেন রিজকি রিদো। পাঁচ মিনিট পর এক গোল শোধ করে বাংলাদেশ। বাঁ দিক থেকে বল নিয়ে ভেতরে ঢোকেন সুকি। বাইলাইনের কাছে গিয়ে কাট ব্যাক করেছেন গোলমুখে, প্রায় ফাঁকায় থাকা ইমন হেডে বল জালে পাঠান। টুর্নামেন্টে এটি বাংলাদেশের প্রথম গোল।
৩৭ মিনিটে রমনির কাট ব্যাক থেকে পাওয়া বলে বেকার গোল করেন। তাতে হ্যাটট্রিক পূর্ণ হয় বেকারের। ৪২ মিনিটে আবার গোল করেন মিচেল বেকার। এবার তিনি বল জালে পাঠান হেডে।
প্রথমার্ধের যোগ করা সময়ে ইন্দোনেশিয়া করে ম্যাচে নিজেদের ষষ্ঠ গোলটি। গোলকিপার মেহেদীর সেভের পর কর্নার পায় ইন্দোনেশিয়া। সেই কর্নার থেকে আসা বলে হেডে গোল করেন জাস্টিন হাবনার।
প্রথমার্ধের শেষ ১৫ মিনিটের মধ্যেই চার গোল করেছে ইন্দোনেশিয়া।

রোনালদোর ৭ নম্বর জার্সি পেলেন যে খেলোয়াড়