শিরোনাম

দ্বৈত নাগরিককে বিশ্বকাপ দলে রেখে দক্ষিণ কোরিয়ার ইতিহাস

সিটিজেন স্পোর্টস ডেস্ক
দ্বৈত নাগরিককে বিশ্বকাপ দলে রেখে দক্ষিণ কোরিয়ার ইতিহাস
জেনস ক্যাস্ট্রপ।

বিশ্বকাপের জন্য ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। কোচ হং মিয়ুং বোর দলে ডাক পেয়ে ইতিহাস গড়েছেন জার্মানিতে জন্ম নেওয়া মিডফিল্ডার জেনস ক্যাস্ট্রপ। মনশেনগ্লাডবাখে খেলা এই মিডফিল্ডারের বাবা জার্মান এবং মা কোরিয়ান।

জার্মানির হয়ে বয়সভিত্তিক পর্যায়ে খেলেন। তব গত বছর ফুটবলীয় আনুগত্য পাল্টান ২২ বছর বয়সী ক্যাস্ট্রপ। এরপর অবশ্য দক্ষিণ কোরিয়ার হয়ে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া প্রথম দ্বৈত নাগরিকত্বধারী ফুটবলার এখন ক্যাস্ট্রপ।

প্রত্যাশিতভাবে এবারের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার নেতৃত্ব দেবেন সন হিউং-মিন। দক্ষিণ কোরিয়ার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার। চতুর্থ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা সন ছাড়া দলে স্ট্রাইকার হিসেবে শুধু ওহ হিউন-গিউ এবং চো গুয়ে-সাংকে রাখা হয়েছে।

এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র।

দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল

গোলকিপার: কিম সেউং-গিউ, সং বাম-কুন, জো হিউন-উ।

ডিফেন্ডার: কিম মুন-হোয়ান, কিম মিন-জায়ে, কিম তে-হিয়ন, পার্ক জিন-সিওপ, সিওল ইয়ং-উ, জেনস ক্যাস্ট্রপ, লি কি-হিয়োক, লি তে-সেওক, লি হান-বিওম, চো ইউ-মিন।

মিডফিল্ড: কিম জিন-গিউ, বে জুন-হো, পাইক সেউং-হো, ইয়াং হিউন-জুন, ইওম জি-সাং, লি কাং-ইন, লি ডং-গিয়ং, লি জে-সাং, হাওয়াং ইন-বিওম, হাওয়াং হি-চ্যান।

ফরোয়ার্ড: সন হিউং-মিন (অধিনায়ক), ওহ হিউন-গিউ, চো গুয়ে-সাং।

/টিই/