বিটিভিতে কি বিশ্বকাপ দেখা যাবে

বিটিভিতে কি বিশ্বকাপ দেখা যাবে
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ভারতে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে। দেশটিতে বিশ্বকাপ দেখাবে জি নেটওয়ার্ক। বাংলাদেশে বিটিভি বিশ্বকাপ স্বত্ব কেনার প্রক্রিয়ায় এগিয়ে গেছে অনেকখানি।
বিশ্বকাপ স্বত্ব বিক্রির জন্য ফিফা প্রথমে ভরসা করেছিল স্প্রিংবক কোম্পানিকে। কাতার বিশ্বকাপের ধারায় সিঙ্গাপুরভিত্তিক এই কোম্পানি এবারও চড়া দামে স্বত্ব বিক্রির পাঁয়তারা করেছিল এই দেশে। ১০ মিলিয়ন ডলার চাইছিল কোম্পানিটি। তবে এই দেশে চড়া দামে বিশ্বকাপ স্বত্ব কেনার মতো অবস্থা নেই। তাই বাধ্য হয়ে দর কমিয়েছে ফিফা।
এখন ৪ মিলিয়ন ডলারে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে চাইছে তারা। তবু আপত্তি আছে বাংলাদেশ সরকারের। বিশ্বকাপ স্বত্ব কিনতে তথ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষ কমিটি এ নিয়ে কয়েক দফা আলোচনা করেছে।
রবিবার সর্বশেষ সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। জানা গেছে, তারা এখনো দেনদরবার করছেন ৪ মিলিয়ন ডলার থেকে মূল্যটা নামিয়ে আনতে।
সূত্রের খবর, বিটিভিতে দেখা যাবে বিশ্বকাপের খেলা। তারা স্বত্ব কেনার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। দেনদরবারে দাম কমলে দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা।

আমরা বিশ্বকাপ জিততে পারি: ফন ডাইক