শিরোনাম

আবারও সেরা তরুণ ফুটবলারের দৌড়ে ইয়ামাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আবারও সেরা তরুণ ফুটবলারের দৌড়ে ইয়ামাল
লামিনে ইয়ামাল

সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতি কোপা ট্রফি টানা দুইবারের বিজয়ী লামিনে ইয়ামাল এবারও সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। বার্সেলোনার এই তরুণ তারকার সামনে এবার টানা তৃতীয়বার এই পুরস্কার জয়ের হাতছানি।

অনূর্ধ্ব-২১ বছর বয়সী ফুটবলারদের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় কোপা ট্রফি। পুরুষ বিভাগে ইয়ামালের সঙ্গে মনোনয়ন পেয়েছেন ইউরোপের বিভিন্ন ক্লাবের আরও ৯ তরুণ তুর্কি।

কোপা ট্রফি (পুরুষ) মনোনয়ন: আইয়ুব বুয়াদ্দি (লিল/ম্যানচেস্টার সিটি/মরক্কো), করিম আলাইবেগোভিচ (সালজবুর্গ/জুভেন্তাস/বসনিয়া), ইয়ান দিওমান্দে (লাইপজিগ/রিয়াল মাদ্রিদ/আইভরিকোস্ট), পাউ কুবারসি (বার্সেলোনা/স্পেন), লেনার্ট কার্ল (বায়ার্ন/জার্মানি), এলি জুনিয়র ক্রুপি (বোর্নমাউথ/ফ্রান্স), লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), ইয়োহান মানজাম্বি (ফ্রাইবুর্গ/অ্যাস্টন ভিলা/সুইজারল্যান্ড), ইব্রাহিম মাজা (লেভারকুসেন/আলজেরিয়া), ওয়ারেন জাইর–এমেরি (পিএসজি/ফ্রান্স)।

/টিই/