শিরোনাম

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়নে ভোজিনিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়নে ভোজিনিয়া
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া

বিশ্বকাপের মঞ্চে আলো ছড়িয়েছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। সেই পারফরম্যান্সের স্বীকৃতি মিললো ব্যালন ডি’অরের মঞ্চেও। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াশিন ট্রফির মনোনয়ন পেয়েছেন ভোজিনিয়া।

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে ভোজিনিয়ার পারফরম্যান্সই তাকে অন্যদের থেকে আলাদা করে আলোচনায় এনেছে।

তালিকায় জায়গা হয়নি গতবারের ইয়াশিন ট্রফিজয়ী জিয়ানলুইজি দোন্নারুমার। তবে আছেন বিশ্বকাপজয়ী স্পেনের দুই গোলরক্ষক উনাই সিমোন ও দাভিদ রায়া। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও আছেন তালিকায়।

পুরুষ বিভাগের ১০ মনোনীত গোলরক্ষক হলেন- ইয়াসিন বুনু (আল হিলাল/মরক্কো), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), গ্রেগর কোবেল (ডর্টমুন্ড/সুইজারল্যান্ড), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা/স্পেন), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা ও চেলসি/আর্জেন্টিনা), এদুয়ার্দ মেন্দি (আল আহলি/সেনেগাল), দাভিদ রায়া (আর্সেনাল/স্পেন), মাতেভেই সাফোনোভ (পিএসজি/রাশিয়া), উনাই সিমোন (বিলবাও/স্পেন) ও ভোজিনিয়া (শাভেস/কোলো-কোলো/কেপ ভার্দে)।

নারী বিভাগেও পাঁচ গোলরক্ষকের নাম ঘোষণা করা হয়েছে।

/টিই/