নাপোলি ছাড়ছেন লুকাকু

নাপোলি ছাড়ছেন লুকাকু
সিজেডএন স্পোর্টস ডেস্ক

নাপোলির নতুন কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির পরিকল্পনায় জায়গা হারাতে বসেছেন স্ট্রাইকার রোমেলু লুকাকু। গুঞ্জন আছে ইতালিয়ান ক্লাবটি ছাড়ছেন লুকাকু। সেই সুযোগে বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেড।
২০২৪ সালে চেলসি থেকে তিন বছরের চুক্তিতে নাপোলিতে যোগ দেন লুকাকু। প্রথম মৌসুমে দলকে সিরি’আ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ২০২৫-২৬ মৌসুমে চোটের কারণে লিগে খেলতে পেরেছেন মাত্র পাঁচ ম্যাচ।
৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার এখন আর নাপোলির প্রথম একাদশের সদস্য নন। সম্প্রতি লুকাকুর এজেন্ট জানিয়েছেন, ‘যেখানে তাকে আর প্রয়োজন মনে করা হয় না, সেখানে থাকার মানুষ নন লুকাকু।’
বেলজিয়ান সাংবাদিক সাশা তাভোলিয়েরির তথ্য অনুযায়ী, লুকাকুকে দলে নিতে চায় আটলান্টা ইউনাইটেড। তবে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এমএলএসে জোড়া গোল লেভানডফস্কির

-CznNewsLab-2c9955-256x144.webp)