শিরোনাম

রোনালদোদের নতুন কোচ জেসুস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রোনালদোদের নতুন কোচ জেসুস
পর্তুগাল ফুটবল দলের নতুন কোচ হোর্হে জেসুস

পর্তুগাল জাতীয় দলের নতুন কোচ হোর্হে জেসুস। লিসবনে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ৭১ বছর বয়সী এই কোচের সঙ্গে চার বছরের চুক্তি করেছে পর্তুগাল। ২০৩০ বিশ্বকাপে তিনি পর্তুগালের ডাগআউটে থাকবেন।

বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর চুক্তির মেয়াদ শেষে বিদায় নেন রবার্তো মার্তিনেজ। এর আগে আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর কোচ ছিলেন এই পর্তুগিজ। দলকে সৌদি প্রো লিগ শিরোপা জেতান। ৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবার জাতীয় দলের ডাগআউটে তিনি।

এক বিবৃতিতে শুক্রবার (১০ জুলাই) পর্তুগিজ ফেডারেশন জানায়, ‘আমরা আজ নতুন পথে চলতে শুরু করলাম। জাতীয় দলে আপনাকে স্বাগতম হোর্হে জেসুস।’

বেনফিকাসহ পর্তুগালের ১১ ক্লাবের সাবেক কোচ জেসুসের জাতীয় দলে প্রথম ম্যাচ ২৪ সেপ্টেম্বর। নেশনস লিগের উদ্বোধনী ম্যাচ পর্তুগাল খেলবে ওয়েলসের সঙ্গে। চলতি বিশ্বকাপে শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল।

/টিই/