শিরোনাম

আর্জেন্টিনার কাছে হারা মিসরকে ছাদখোলা বাসে সংবর্ধনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার কাছে হারা মিসরকে ছাদখোলা বাসে সংবর্ধনা

‘জিতে গেলে হিপ হিপ হুররে বলবে সবাই, হেরে গেলে শেম’– কথাটি সব সময় সত্য নাও হতে পারে। অনেক সময় পরাজিত বীরকেও মানুষ মনে রাখে, মাথায় তুলে নাচে। এবারের বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসর দলকেও দেশটির মানুষ মাথায় তুলে নাচছে!

মোহাম্মদ সালাহ, মোস্তফা জিকোরা আর্জেন্টিনার কাছে ম্যাচটি হেরেছে ৩-২ গোলে। কিন্তু মজার ব্যাপার হলো, মিসরের মানুষ মনে করে ম্যাচটি তারা হারেনি, আর্জেন্টিনাকে জেতানো হয়েছে। রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে মিসর দল।

এই বিতর্কের মধ্যেই দেশে ফিরেছেন সালাহরা। আজ শুক্রবার (১০ জুলাই) দেশে ফেরার পর মিসর দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে ছাদখোলা বাসে।

মিসরের উত্তরের উপকূলীয় শহর আল-আলামিনের ‘আল-আলামিন আন্তর্জাতিক বিমানবন্দরে’ অবতরণ করে দেশটির জাতীয় ফুটবল দল। বিমানবন্দরে অপেক্ষারত শত শত সমর্থক তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় খেলোয়াড়রা একটি ছাদখোলা বাসে চড়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন।

/আরএ/