শিরোনাম

বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
খেলাধুলার সরঞ্জাম। ছবি: সিজেডএন গ্রাফিক্স

খেলার দুনিয়ায় আজ রয়েছে একাধিক ইভেন্ট। সবুজ গালিচার বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় রয়েছে রাউন্ড অব ৩২-এর একাধিক ম্যাচ। স্বাগতিক মেক্সিকোর সঙ্গে লড়বে ইকুয়েডর এবং ডিআর কঙ্গোর মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এছাড়া রয়েছে বেলজিয়াম ও সেনেগালের ম্যাচ। অন্যদিকে ক্রিকেটীয় দ্বৈরথে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ম্যাচ। এছাড়া নতুন মাত্রা যোগ করেছে টেনিস। সবমিলিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন দর্শকরা।

চলুন দেখে নেওয়া যাক বুধবার (১ জুলাই) খেলার সময়সূচি।

বিশ্বকাপ ফুটবল: শেষ ৩২

মেক্সিকো-ইকুয়েডর

সকাল ৮টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

ইংল্যান্ড-ডিআর কঙ্গো

রাত ১০টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

বেলজিয়াম-সেনেগাল

রাত ২টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

যুক্তরাষ্ট্র-বসনিয়া

আগামীকাল সকাল ৬টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

ক্রিকেট

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ড-ভারত

রাত ১০টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

টেনিস

উইম্বলডন

২য় রাউন্ড

বিকাল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

/জেএইচ/