শিরোনাম

হোম জার্সি পরে ফাইনাল খেলবে আর্জেন্টিনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
হোম জার্সি পরে ফাইনাল খেলবে আর্জেন্টিনা
স্পেনের বিপক্ষে ফাইনালে হোম জার্সিতে মাঠে নামবে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে অ্যাওয়ে জার্সিতে খেলার অনুমতি চেয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে নীল জার্সিতে খেলেছিল তারা, যেই জার্সি এই আসরে তারা এর আগে পরেছিল জর্ডানের বিপক্ষে। তবে ফাইনালে হোম জার্সি পরেই খেলবে আলবিসেলেস্তেরা।

এই বিশ্বকাপে আলজেরিয়া, কেপ ভার্দে, মিসর এবং সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা তাদের হোম জার্সি এবং সাদা রঙের শর্টস ও মোজা ব্যবহার করেছিল। ঠিক এই কিটেই তারা মেটলাইফ স্টেডিয়ামের মাঠে নামবে।

এদিকে, আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ সবুজ রঙের কিট পরবেন। যেটা তিনি ২০২২ কাতার বিশ্বকাপের বেশিরভাগ সময় এবং ২০২৪ সালের কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পরেছিলেন। যদিও সেবারের জার্সিটি ভিন্ন ছিল।

অন্যদিকে, সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারানোর ম্যাচে বিকল্প কিট ব্যবহার করা স্পেন এবার আর্জেন্টিনার বিপক্ষে তাদের হোম কিটে ফিরবে। নীল হাতা ও হলুদ নকশায় সম্পূর্ণ লাল রঙের জার্সি।

/টিই/