দীর্ঘ ৪০ পর বিশ্বকাপে যে ঘটনার সাক্ষী হলো ব্রাজিল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ চার দশকের অক্ষুণ্ণ রেকর্ড ভেঙে পেনাল্টি থেকে গোল না করার তেতো স্বাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ম্যাচের ১৪তম মিনিটেই সেলেসাওদের এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন মিডফিল্ডার ব্রুনো গিমারাইস। তার নেওয়া স্পট-কিকটি দারুণ দক্ষতায় রুখে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড।
টাইব্রেকার বাদে বিশ্বকাপের মূল ম্যাচের নির্ধারিত কিংবা অতিরিক্ত সময়ে ব্রাজিলের কোনো ফুটবলারের পেনাল্টি থেকে গোল না করার ঘটনা দীর্ঘ চার দশকে এই প্রথম। এর আগে সর্বশেষ ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি জিকো।
এরপর থেকে বিশ্বকাপে পেনাল্টিতে শতভাগ সফল থাকার যে গৌরব ছিল সেলেসাওদের, ব্রুনোর এ ব্যর্থতায় অবসান ঘটল তার। একই সঙ্গে নরওয়ে ম্যাচে ব্রুনোর এ ভুল জিকোর সেই পুরোনো ও বিষাদময় স্মৃতিই যেন নতুন করে ফিরিয়ে আনল ব্রাজিল শিবিরে।

যে ৬ কারণে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ব্রাজিল