শিরোনাম

ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি
ইংলিশ ফুটবলে থাকছে ইফতারের বিরতি। ছবি: সংগৃহীত

আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) কর্তৃপক্ষ। ফুটবলারদের রোজা ভাঙার সুযোগ দিতে প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) ম্যাচে দেওয়া হবে সংক্ষিপ্ত বিরতি।

ইংল্যান্ডে সূর্যাস্তের সময় ৫টা থেকে ৭টার মধ্যে হওয়ায় শনিবারের এবং রবিবারের ম্যাচগুলোতে এই বিরতি প্রয়োজন হতে পারে।

তবে চলমান আক্রমণের মধ্যে খেলা থামানো হবে না এবং এই বিরতি কোনোভাবেই ট্যাকটিক্যাল টাইম-আউট বা দলীয় ড্রিংকস ব্রেক হিসেবে ব্যবহার করা যাবে না। ম্যাচের আগে দুই দল ও কর্মকর্তারা আলোচনা করে সম্ভাব্য বিরতির সময় নির্ধারণ করবেন।

ইংলিশ ফুটবলে ২০২১ সালে প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়।

/টিই/