ম্যানসিটি থেকে টটেনহামে ব্রাজিলিয়ান ফুটবলার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ব্রাজিলের উইঙ্গার সাভিনিয়োকে দলে টানতে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে টটেনহাম হটস্পার। বিবিসির এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এই ব্রাজিলিয়ান উইঙ্গারের জন্য সাড়ে ৭ কোটি পাউন্ড ট্রান্সফার ফি দিতে রাজি টটেনহাম।
২২ বছর বয়সী সাভিনিয়োর মেডিকেল টেস্টের পর চুক্তির বিষয়টি জানা যাবে।
সাভিনিয়োকে গত গ্রীষ্মেই পেতে আগ্রহী ছিল টটেনহাম। কিন্তু তখন তিনি ম্যানসিটিতেই থেকে যাওয়ার ইচ্ছার কথা জানান। যদিও গত মৌসুমে মাত্র ৭টি প্রিমিয়ার লিগ ম্যাচে শুরুর একাদশে খেলার সুযোগ পান এই উইঙ্গার।
গ্রীষ্মের দলবদলে এখনও এক সপ্তাহের বেশি সময় বাকি। টটেনহাম আরও কয়েকজন খেলোয়াড়ের ওপর নজর রেখেছে বলে খবর বিবিসির।

অবসরের ইঙ্গিত দিলেন ডি মারিয়া