শিরোনাম

ইয়ামালের প্রেমিকা কে, তার সম্পর্কে কতটা জানেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইয়ামালের প্রেমিকা কে, তার সম্পর্কে কতটা জানেন
লামিনে ইয়ামাল ও তার প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোস

স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবেন। এই যাত্রায় গ্যালারি থেকে তাকে সমর্থন দেবেন তার প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোস, যিনি ইনেস গার্সিয়া নামে পরিচিত।

বিশ্বকাপে নিজের প্রথম গোল করার পর এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, এই গোলটি আমি আমার মা, আমার প্রেমিকা, আমার বন্ধুদের এবং মাতারোতে থাকা সবাইকে উৎসর্গ করছি।

ইনেস গার্সিয়া সম্প্রতি তার ২১তম জন্মদিন উদযাপন করেছেন। অন্যদিকে ইয়ামাল ১৯ বছরে পা রেখেছেন। তাদের পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে।

চলতি বছরের শুরুতে গ্রিসে একসঙ্গে ছুটি কাটানোর সময় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে মে মাসে এফসি বার্সেলোনার নৈশভোজে প্রথমবারের মতো তারা প্রকাশ্যে একসঙ্গে উপস্থিত হন।

ইনেস গার্সিয়া সম্পর্কে অনলাইনে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তবে তার ইনস্টাগ্রাম বায়োতে নিজেকে স্পেনের সেভিল শহরের বাসিন্দা হিসেবে উল্লেখ করেছেন।

ইনেস নিজেকে জাস্টিন বিবারের ভক্ত হিসেবে পরিচয় দিয়েছেন। বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে জাস্টিন বিবার পারফর্ম করবেন- এমন ঘোষণা আসার পর তিনি নিজের স্টোরিতে স্প্যানিশ ভাষায় লেখেন, ‘প্রিয়, ফাইনালে ওঠার জন্য যা যা দরকার সবই করো। শুনছ তো? যা লাগে করো।’

ফরাসি এক সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে ইনেস বলেন, আমি ভ্রমণ করতে ভালোবাসি, কিন্তু উড়োজাহাজে চড়তে খুব ভয় পাই।

/টিই/