শিরোনাম

যে কারণে ইতালির কোচ হননি আনচেলত্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
যে কারণে ইতালির কোচ হননি আনচেলত্তি
ব্রাজিল ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তি

ইতালি ফুটবল দলের কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন কার্লো আনচেলত্তি। সেই সঙ্গে জানালেন, প্রস্তাবে সাড়া না দেওয়ার কারণ।

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর, জাতীয় দল পুনর্গঠনের চেষ্টা করছে ইতালি। সেই লক্ষ্যেই শুরুতে আনচেলত্তিকে কোচ করতে চেয়েছিল তারা। আনচেলত্তি বলেন, ‘(ইতালির দায়িত্ব না নেওয়ার) কারণ হলো, সিবিএফ (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন) ও এই দেশের সঙ্গে আমার একটা অঙ্গীকার আছে, কারণ এখানে প্রথম বছরে তারা আমাকে দারুণ উষ্ণতায় স্বাগত জানিয়েছে। আমি এখানে থাকতে চাই।’

ক্লাব ফুটবলে দারুণ সফল এই কোচের হাত ধরে এবারের বিশ্বকাপ ভালো কাটেনি ব্রাজিলের। নরওয়ের বিপক্ষে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় তারা।

আনচেলত্তি ‘না’ বলার পর, পেপ গার্দিওলাও ইতালির প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর সম্ভাবনা জাগে আন্দ্রেয়া পিরলোর দায়িত্ব নেওয়ার। সেটাও আলোর মুখ দেখেনি। শেষ পর্যন্ত রবার্তো মানচিনিকে দ্বিতীয় মেয়াদে ফিরিয়েছে চারবারের বিশ্বকাপ জয়ী ইতালি।

/টিই/