আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে ফিফায় অভিযোগ মিসরের

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোর রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর রেফারিংয়ের মান নিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। রেফারিদের বিতর্কিত ভূমিকার তীব্র সমালোচনা করে এ বিষয়ে জরুরি ও আনুষ্ঠানিক তদন্তের দাবি জানিয়েছেন মিসরীয় ফুটবল প্রধান হানি আবু রিদা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আটলান্টায় অনুষ্ঠিত হওয়া হাইভোল্টেজ ম্যাচটি শেষ হওয়ার পরপরই সংবাদ সম্মেলনে ক্ষোভ উগরে দেন মিসরের কোচ হোসাম হাসান। তার দাবি, ম্যাচের ভাগ্য আগে থেকেই নির্ধারিত ছিল এবং ফরাসি রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা হয়েছিল।
একই সুরে মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে কড়া আবেদন জানিয়েছেন, প্রধান রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার সহকারী পরিচালকদের যেন চলতি টুর্নামেন্টের বাকি আর কোনো ম্যাচে দায়িত্ব দেওয়া না হয়। তিনি মনে করেন, রেফারির ভুল ও পক্ষপাতমূলক সিদ্ধান্তই ম্যাচের চূড়ান্ত ফলাফল নির্ধারণে মূল ভূমিকা রেখেছে।
এই ম্যাচে মূলত দুটি বড় সিদ্ধান্ত নিয়ে চরম আপত্তি তুলেছে মিসরীয় শিবির। প্রথমত, মিসরের একটি নিশ্চিত গোল ভিএআর পর্যালোচনার পর আগের একটি ফাউলের অজুহাতে বাতিল করা হয়। দ্বিতীয়ত, আর্জেন্টিনার করা জয়সূচক তৃতীয় গোলটির ঠিক আগে ফাউলের ঘটনা ঘটলেও রেফারি সেটি ভিএআরে দেখার কোনো প্রয়োজনই মনে করেননি। তবে মিসরের এমন গুরুতর নালিশের বিষয়ে ফিফা এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা সিদ্ধান্তের কথা জানায়নি।

সালাহর ফাউল নিয়ে যা বললেন বিশেষজ্ঞরা