বিশ্বকাপে ইরানের দল ঘোষণা

বিশ্বকাপে ইরানের দল ঘোষণা
সিটিজেন ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বে ইরানের সব খেলা যুক্তরাষ্ট্রে। সেই দেশের ভিসা এখনও পায়নি দলের কোনো ফুটবলার। ফলে ২০২৬ বিশ্বকাপে ইরান কীভাবে খেলবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি চললেও হামলা চলমান রয়েছে। এমন পরিস্থিতিতেও সোমবার (১ জুন) বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইরান।
ইরানের কোচ আমির ঘালেনোই ঘোষিত ২৬ জনের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ মেহদি তারেমি ও আলিরেজা জাহানবাখশ। তবে দলে জায়গা পাননি আরেক অভিজ্ঞ খেলোয়াড় সারদার আজমুন।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ৪৮টি দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের এবারের আসর।
১৫ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ইরান। ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। এরপর ২৬ জুন সিয়াটলে মিশরের বিরুদ্ধে মাঠে নামবে যুদ্ধবিধ্বস্ত দেশটি।
বিশ্বকাপে ইরানের ২৬ সদস্যের পূর্ণ স্কোয়াড
গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেইন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ।
ডিফেন্ডার: দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেইন কানায়ানি, শোজা খালিলজাদেহ, মিলাদ মোহাম্মাদি, আলি নেমাতি, রামিন রেজায়িয়ান।
মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাইদ এজাতোলাহি, মেহদি ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহদি তোরাবি, আরিয়া ইউসেফি।
ফরোয়ার্ড: আলি আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেইন হোসেইনজাদেহ, মেহদি তারেমি, শাহরিয়ার মোঘানলু।

বিশ্বকাপ দল ঘোষণা করলো আর্জেন্টিনার প্রতিপক্ষ