চ্যাম্পিয়ন হিসেবে কোন দলকে এগিয়ে রাখছে সুপার কম্পিউটার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপসেরা ও কোপা আমেরিকা জয়ী দুই দল। আর্জেন্টিনা ও স্পেনের এই ব্লকবাস্টার ফাইনালে কে জিতবে শিরোপা? ‘অপটা সুপার কম্পিউটার’ জানিয়েছে তাদের গাণিতিক পূর্বাভাস।
সুপার কম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের লড়াইয়ে শিরোপা ঘরে তোলার দৌড়ে কিছুটা এগিয়ে স্পেন। তাদের জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ। অন্যদিকে, লিওনেল মেসির আর্জেন্টিনা নির্ধারিত সময়ে ম্যাচ জিতে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার সম্ভাবনা ২৯.৪ শতাংশ। আর ম্যাচটি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৫.৪ শতাংশ।
সুপার কম্পিউটারের এই পূর্বাভাস নিয়ে অবশ্য ফুটবল ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সুপার কম্পিউটারের বেশিরভাগ প্রেডিকশন নির্ভুল থাকলেও, সেমিফাইনালের ক্ষেত্রে কোনোটিই মেলেনি। আর্জেন্টাইন সমর্থকদের আশা মাঠের পারফরম্যান্স আবারও সুপার কম্পিউটারের হিসেব বদলে দেবে।
ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে, ২০১০ সালের পর নিজেদের দ্বিতীয় ট্রফি ঘরে তোলার মিশনে স্পেন।
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচটি হবে বাংলাদেশ সময় আগামী রবিবার দিবাগত রাত ১টায়।

আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফায় অভিযোগ ব্রিটিশ সরকারের