মেসির ৯০০ হতে রইলো বাকি এক

মেসির ৯০০ হতে রইলো বাকি এক
সিটিজেন স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসিকে ঘিরে আগ্রহের কারণে ম্যাচ অন্য মাঠে সরিয়ে নেওয়া এবং দর্শকের রেকর্ড এখন মেজর লিগ সকারে প্রায় নিয়মিত দৃশ্য। এবার ডি.সি. ইউনাইটেড স্বাক্ষী হলো সেই উন্মাদনার। মাঠে রেকর্ড দর্শকের সামনে আর্জেন্টাইন জাদুকর দেখালেন ঝলক।
মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রবিবার ভোরে ইন্টার মায়ামি ২-১ গোলে হারিয়েছে ডি.সি. ইউনাইটেডকে। হার দিয়ে লিগ শুরুর পর মায়ামির এটি টানা দ্বিতীয় জয়।
এক গোলে মেসি আরেক ধাপ এগিয়ে গেলেন ৯০০ গোলের দিকে। এখন তার ক্যারিয়ার গোল সংখ্যা ৮৯৯। অর্থাৎ ৯০০ হতে রইলো বাকি এক।
ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর ডি.সি. ইউনাইটেডের মাঠে এটি ছিল মেসির প্রথম ম্যাচ। আগের দুই বছরে তাদের মাঠে মায়ামির ম্যাচে তিনি খেলতে পারেননি ইনজুরির কারণে। এবার আছেন বলেই নিজেদের ঘরের মাঠ ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতার অডি ফিল্ড থেকে ডি.সি. ইউনাইটেড ম্যাচটি নিয়ে যায় বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে।
এ দিন ৭২ হাজার ২৬ জন দর্শক উপস্থিত ছিলেন। ডি.সি. ইউনাইটেডের ঘরের ম্যাচে দর্শকের আগের রেকর্ড ছিল আরএফকে স্টেডিয়ামে ১৯৯৭ সালে ৫৭ হাজার ৪৩১ জন।
ম্যাচের ১৭ মিনিটে গোল করেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পল। সেগোভিয়ার কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান ৩১ বছর বয়সী তারকা। এর ১০ মিনিট পর মেসি গোল। ২০ বছর বয়সী আর্জেন্টাইন খেলোয়াড় সিলভেতি ডি.সি. ইউনাইটেডের রক্ষণভাগকে বোকা বানিয়ে বল বাড়ান বক্সে। মেসি ছুটে গিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল পাঠান জালে।
ডি.সি. ইউনাইটেড একটি গোল শোধ করে ৭৫ মিনিটে। যোগ করা সময়ে আরেকবার গোলের সুবাস পেয়েছিলেন মেসি। তবে খুব কাছ থেকে নেওয়া তার শট দারুণভাবে ফিরিয়ে দেন ডি.সি. ইউনাইটেডের গোলকিপার শন জনসন।
৩ ম্যাচে ৬ পয়েন্ট ইন্টার মায়ামির।