ফাইনালের আগে আর্জেন্টিনার হুঙ্কার, ‘আমরা থামছি না’

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ে তাদের মুখোমুখি হচ্ছে ইউরোপের শীর্ষ দল স্পেন। হাইভোল্টেজ এ মহারণের আগে বেশ আত্মবিশ্বাসী আলবিসেলেস্তে শিবির।
ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের রোমাঞ্চকর ও নাটকীয় এক জয় পায় লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন ঘটায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমে এনজো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরার পর, ইনজুরি টাইমে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোল আর্জেন্টিনাকে পৌঁছে দেয় স্বপ্নের ফাইনালে।
ম্যাচ জয়ের পর অনুশীলনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ক্যাপশনে লিখেছে, ‘আবারও কাজে ফেরা! আমরা থামছি না। লড়াই চলবে বন্ধুরা। চলো, আর মাত্র একটা ছোট পদক্ষেপ বাকি।’ শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে এবার বড় বাধা স্পেন। শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে তারা।

বিশ্বকাপে গ্যালারি মাতাচ্ছে ইয়ামালের ছোট ভাই কেইন