শিরোনাম

বিশ্বকাপ শুরুর আগের দিন ম্যাচ খেলবে পর্তুগাল

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ শুরুর আগের দিন ম্যাচ খেলবে পর্তুগাল
বিশ্বকাপ অভিযান শুরুর আগে ম্যাচ খেলবে পর্তুগাল। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ শুরু হবে ১১ জুন থেকে। তার আগের দিন অর্থাৎ ১০ জুন প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। নিজেদের দেশে প্রস্তুতি ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ নাইজেরিয়া। ম্যচটির জন্য কোনো ভেন্যু এখনও ঘোষণা করেনি দেশটির ফুটবল ফেডারেশন।

এবারের বিশ্বকাপের বাছাই পেরোতে পারেনি আফ্রিকান দেশ নাইজেরিয়া। দক্ষিণ আমেরিকার দেশ চিলিও পেরোতে পারেনি বিশ্বকাপ বাছাই। তাদের বিপক্ষে পর্তুগাল ম্যাচ খেলবে ৬ জুন। সেই ম্যাচটি হবে লিসবনের ওয়েইরাসে।

বিশ্বকাপের প্রস্তুতিপর্বে এবারের ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছে পর্তুগাল। গত শনিবার আসতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের সহ-স্বাগতিক মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর, গত মঙ্গলবার আটলান্টায় আরেক সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

বিশ্বকাপ আসর শুরুর ৬ দিন পর, আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

/টিই/