শিরোনাম

প্রথমার্ধে গোলশূন্য কেপ ভার্দে-সৌদি আরব, ১-০ গোলে এগিয়ে স্পেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রথমার্ধে গোলশূন্য কেপ ভার্দে-সৌদি আরব, ১-০ গোলে এগিয়ে স্পেন
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

বিশ্বকাপে এইচ গ্রুপের রোমাঞ্চকর লড়াইয়ে হিউস্টনে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধ পার করেছে কেপ ভার্দে। অন্যদিকে গোলরক্ষকের মারাত্মক ভুলে উরুগুয়ের বিপক্ষে লিড নিয়েছে শক্তিশালী স্পেন।

হিউস্টনের মাঠে কেপ ভার্দে ও সৌদি আরবের মধ্যকার ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষ হয়েছে ০–০ স্কোরলাইনে। পুরো প্রথমার্ধে মাঠের লড়াইয়ে উত্তেজনার চেয়ে দুই দলের কৌশলে সতর্কতাই বেশি দেখা গেছে। ফলে উল্লেখ করার মতো তেমন কোনো গোল করার সুযোগ তৈরি করতে পারেনি কোনো পক্ষই। তবে বর্তমান সমীকরণ ও পরিস্থিতি বিবেচনায় এই গোলশূন্য ড্রয়ের পথ ধরে শেষ ৩২-এ ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে কেপ ভার্দেই।

এদিকে অন্য ম্যাচে উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধেই লিড পেয়ে গেছে স্পেন। খেলার ৪২ মিনিটে স্প্যানিশদের উল্লাসে ভাসান আলেক্স বায়েনা। ডান প্রান্ত থেকে মার্কোস লোরেন্তের বাড়ানো নিচু পাসে প্রথম টাচে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণভাবে ঘুরে শট নেন বায়েনা। উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা দুই হাত দিয়ে বলটি প্রাথমিকভাবে ঠেকিয়েছিলেন। তবে তার হাত ফসকে বলটি ধীরে ধীরে গড়িয়ে গোললাইন অতিক্রম করলে পিছিয়ে পড়ে উরুগুয়ে।

/এমএকে/