আম্মান যাচ্ছে পুলিশ ফুটবল দল

আম্মান যাচ্ছে পুলিশ ফুটবল দল
বিশেষ প্রতিনিধি

প্রথমবারের মতো এশিয়ান ফুটবলের চ্যম্পিয়ন্স লিগ খ্যাত এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
টুর্নামেন্টে অংশ নিতে শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কাতার এয়ারলাইন্সের এক ফ্লাইটে জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে ক্লাবের ৩৩ সদস্যের একটি দল। এ সময় ক্লাবের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে খেলোয়াড়দের বিদায় জানান।
কোয়ালিফায়ার রাউন্ডে সিরিয়ান লিগের চ্যাম্পিয়ন ক্লাব আল ইত্তিহাদ আহলী অব আলেপ্পো এসসির মোকাবেলা করবে তারা। আগামী ১১ আগস্ট জর্ডানের রাজধানী আম্মানে স্থানীয় সময় রাত ৮টায় কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এদিকে প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লীগে বাংলাদেশের কোনো পুলিশ ফুটবল ক্লাবের অংশগ্রহণ দেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক মঞ্চে তাদের এই অংশগ্রহণ দেশের ফুটবলের অগ্রযাত্রায়ও নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি
-CznNewsLab-32d440.jpg)