অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্র ২-০ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। গ্রুপে টানা দুই জয়ে রাউন্ড অব থার্টি টু নিশ্চিত করেছে স্বাগতিকরা। নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্র।
নিজেদের প্রথম ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়াও, তারা হারিয়েছিল তুরস্ককে। তবে সিয়াটলে লুমিন ফিল স্টেডিয়ামে আজ স্বাগতিকদের বিপক্ষে তেমন কিছু করতে পারেনি ক্যাঙ্গারুর দেশটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে যুক্তরাষ্ট্র।
ম্যাচের ১১ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ছয় গজ বক্সে ফোলারিন বালোগুনের বাড়ানো পাস বার্জেসের পায়ে লেগে জালে জড়ায়। প্রথমার্ধেই ব্যবধান বাড়ায় মরিসিও পচেত্তিনোর দল। গোলটি করেন অ্যালেক্স ফ্রিম্যান। ফ্রি-কিক থেকে বল প্রথমে চলে আসে সের্হেনিও দেস্তের কাছে। বক্সের প্রান্ত থেকে নেওয়া শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে যায়। সেই বলেই মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান।
শুরুতে অবশ্য গোল দেননি রেফারি। পরে ভিএআরের পর্যালোচনা করে রেফারিকে জানানো হয়, ফ্রিম্যান অফসাইডে ছিলেন না। সিদ্ধান্ত মিলতেই উদ্যাপনে মেতে ওঠেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা।
দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে অস্ট্রেলিয়া। নিজেরা গোল না পেলেও হজমও করেনি তারা। ফলে শেষ পর্যন্ত ২-০ তেই জয় নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের।
ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রাখে যুক্তরাষ্ট্র। গোলের জন্য যুক্তরাষ্ট্র শট নেয় ১০টি, অস্ট্রেলিয়া শট নেয় ৫টি।

হাইতিকে ৭-১ গোলে হারিয়েছিল ব্রাজিল, এবার কী হবে