ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই বাবর

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাবর আজম। হেডিংলিতে চোটের কারণে বাবরের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান কোচ সরফরাজ আহমেদ।
বুধবার (১৯ আগস্ট) শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টেস্ট। তার আগে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে সরফরাজ জানিয়েছেন, ‘পাকিস্তানের অধিনায়ক বাবর আজম প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। তার পরিবর্তে প্রথম টেস্টে অধিনায়কত্ব করবেন সালমান আগা।’
গত শুক্রবার কেন্টের বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডান হাতে আঘাত পান বাবর। ব্যাট করতে নেমে ৫ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
প্রথম টেস্টে না পেলেও বাবরকে দ্বিতীয় টেস্টে পেতে আশাবাদী পাকিস্তান কোচ। সরফরাজ বলেন, ‘মেডিক্যাল দল বাবরকে পর্যবেক্ষণে রাখছে। তার আঙুলে বেশ ব্যথা আছে। দ্বিতীয় টেস্টের আগে আশা করি, সে সুস্থ হয়ে উঠবে।’
ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছে ১৯৯৬ সালে।

নতুন চুক্তি নিয়ে বায়ার্নকে সতর্ক করলেন হ্যারি কেইন