শিরোনাম

আর্জেন্টিনার জয়ে মেসি ভক্তদের বাঁধ ভাঙা উল্লাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আর্জেন্টিনার জয়ে মেসি ভক্তদের বাঁধ ভাঙা উল্লাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আর্জেন্টাইন সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসসিতে খেলা দেখানো হবে কি-না তা নিয়ে চলছিলো নাটকীয়তা। তবে মেসি ভক্তদের চাপ আর অনুরোধের মুখে খেলা দেখাতে হলো কতৃপক্ষের। কিন্তু খেলার প্রথমার্ধ দেখে নিরাশ চোখে তাকিয়েছিলেন আর্জেন্টিনার সমর্থকরা।

ম্যাচের ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিম আর ৬৭ মিমিটে মোস্তফা জিকোর গোলে যেনো চুপসে গিয়েছিলো টিএসএসি। হাজার হাজার ভক্তের কপালে চিন্তার ছাপ। এর মধ্যেও মিশরের কিছু সমর্থক উল্লাস করে যাচ্ছেন‌।

প্রতীক্ষা কখন ফুটবলের জাদুকর মেসি বাঁ পায়ের জাদু দেখাবে। তবে সমর্থকদের প্রথম নিরবতা ভাঙলেন ক্রিস্টিয়ান রমেরো। এরপর শুধু ভক্তদের উল্লাস আর উল্লাস। লিওনেল মেসিও হতাশ করলেন না। ৮৩ মিনিটে চুকিয়ে দিলেন মিশরের দেনা। তবে বিজয় ছিনিয়ে নিতে মরিয়া আর্জেন্টিনা। টিএসসিতে থেমে থেমে চলছে "মেসি মেসি" স্লোগান। ঠিক তখন অতিরিক্ত সময়ে মিশরের জালে বল জড়ালেন এনজো ফার্নান্দেজ। বাঁধ ভাঙ্গা আনন্দ আর উল্লাসে ফেটে পড়লো আর্জেন্টাইন ভক্তকুল। থেমে থেমে চলছে স্লোগান, নাচা গানা আর ভুভুজেলা। যে যেভাবে পারে উল্লাস করছে। ৯৭ মিনিটে সমাপ্তির বাঁশি বাজতেই এ আনন্দ রুপ নিলো বাঁধ ভাঙা উৎসবে।

টিএসসিতে খেলা দেখতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুবা জামান। তিনি জানান, মনে হচ্ছিল ফাইনাল খেলা দেখলাম। প্রথমে মনে হচ্ছিল শ্বাস আটকে যাবে। তবে আশা হারায়নি। কারণ আক্রমণ দেখে মনে হচ্ছিল কামব্যাক দিবে, অবশেষে বিজয় আমাদেরই হলো।

কুমিল্লার দাউদকান্দির বাসিন্দা রাকিব নামের এক দর্শক জানালেন, ভাগ্যের ওপর কারও হাত নাই। এই খেলা দেখবো বলে এতো দূর থেকে এসেছি। মেসি আমাদের হতাশ করেনি।

আর্জেন্টিনার ভক্তদের উল্লাসে যানজট বেঁধে যায় টিএসসি এলাকায়। প্রায় এক ঘন্টারও বেশি সময় তাদের উদযাপন চলতে থাকে। সাদা আকাশী ধোঁয়া আর আতশবাজির শব্দে টিএসসি যেনো রুপ নেয় আটলান্টার মার্সেডিজ ব্যাঞ্চ স্টেডিয়াম কিংবা বুয়েনোস আয়েরিসে।

/এমআর/