৭ বছর পর কোচিংয়ে ফিরলেন সিডর্ফ

৭ বছর পর কোচিংয়ে ফিরলেন সিডর্ফ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ৭ বছর পর কোচিংয়ে ফিরছেন ক্ল্যারেন্স সিডর্ফ। ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব করিন্থিয়ানসের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নেদারল্যান্ডসের সাবেক এই তারকা মিডফিল্ডার।
রবিবার (১১ অক্টোবর) নতুন কোচ হিসেবে সিডর্ফের নাম ঘোষণা করে করিন্থিয়ানস। বাজে পারফরম্যান্সের কারণে ফার্নান্দো দিনিজকে বরখাস্ত করার পর নতুন কোচ খুঁজছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। শেষ পর্যন্ত ৫০ বছর বয়সী সিডর্ফের ওপর আস্থা রেখেছে তারা।
করিন্থিয়ানসের সঙ্গে ২০২৭ সালে ডিসেম্বর পর্যন্ত চুক্তি সিডর্ফের।
খেলোয়াড় হিসেবে আয়াক্স, রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের মতো ক্লাবে খেলেছেন সিডর্ফ। জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। কোচ হিসেবে তার অভিজ্ঞতার ঝুলিতে আছে এসি মিলান ও ক্যামেরুন জাতীয় দলের দায়িত্ব পালনের অভিজ্ঞতা।
বর্তমানে ব্রাজিলিয়ান লিগে কঠিন সময় পার করছে করিন্থিয়ানস। অবনমনের ঠিক ওপরে থাকা দলটির লক্ষ্য, সিডর্ফের অভিজ্ঞতায় ঘুরে দাঁড়ানো।

সাদাকাতের বিধ্বংসী ৯৬, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ পাকিস্তানের