জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্ব শেষে শুরু হয়েছে রাউন্ড অব ৩২-এর লড়াই। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে কানাডা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হয় প্রথম ম্যাচ। উত্তেজনাপূর্ণ ও শ্বাসরুদ্ধকর নকআউট ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে কানাডা।
এদিকে হেক্সা মিশনে নামা ব্রাজিলের নকআউট পর্ব শুরু হচ্ছে আজ। সোমবার (২৯ জুন) হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় তারা এশিয়ার পরাশক্তি জাপানের বিপক্ষে লড়বে। দুই দলের সবশেষ লড়াইয়ে জাপান ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়ে দিয়েছিল। গেল অক্টোবরে টোকিওর সেই প্রীতি ম্যাচে জাপান ২-০ গোলে পিছিয়ে পড়েও পরে ৩-২ ব্যবধানে জিতেছিল। সেই দলই এবার শেষ ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ।
জাপানের বিপক্ষে ম্যাচে সতর্ক অবস্থানে রয়েছে ব্রাজিল। সর্বশেষ ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে দলটি। এমন ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। যদিও একাদশ নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি তিনি।
তবে ব্রাজিল ভক্তদের জন্য সুখবর আসছে। এই ম্যাচে তারা আরও বেশি সময় নেইমার জুনিয়রকে মাঠে দেখতে পারেন তারা। তার চোট পুনর্বাসনের প্রক্রিয়ার প্রশংসা করে আনচেলত্তি জানিয়েছেন, ‘তিনি এখন আরও বেশি সময় মাঠে থাকার মতো যথেষ্ট ভালো অবস্থায় আছেন।’
জাপানের বিপক্ষে একাদশ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন আসবে। এটা আমাদের শেষ অনুশীলনের সময় চূড়ান্ত হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা খুব কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়বো। তাই ম্যাচে পূর্ণ মনোযোগ থাকা চাই।’
চলুন দেখে নেওয়া যাক জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
আলিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল, দগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রায়ান, মাতেউস কুনিয়া এবং ভিনিসিয়ুস জুনিয়র।
ব্রাজিল-জাপান পরিসংখ্যান
এখন পর্যন্ত ব্রাজিলের সঙ্গে জাপানের মোট ১৪ বার দেখা হয়েছে। এর মধ্যে ব্রাজিলের জয় ১১, দুটি ড্র এবং জাপান জিতেছে মাত্র এক ম্যাচ।

ব্রাজিলকে হারিয়ে পরের রাউন্ডে যেতে পারে জাপান, বিশ্বাস কোচের