আলভারেজকে নিয়ে জরুরি মিটিং

আলভারেজকে নিয়ে জরুরি মিটিং
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ট্রান্সফার উইন্ডো শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর। অর্থাৎ এক সপ্তাহের মতো সময় বাকি। এই শেষ সময়েও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছেন হুলিয়ান আলভারেজ। আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার টানাটানিতে নাজেহাল অবস্থা এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের
আলভারেজকে দলে পেতে চায় বার্সেলোনা, কিন্তু আতলেতিকোর অবস্থান উল্টো। স্প্যানিশ টেলিভিশন শো ‘এল চিরিংগিতো’ এর প্রতিবেদন অনুযায়ী, স্ট্রাইকার আলভারেজের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য আজ সোমবার (২৪ আগস্ট) জরুরি বৈঠকে বসেছিলেন আতলেতিকো মাদ্রিদের প্রধান কোচ ডিয়েগো সিমিওনে, স্পোর্টিং ডিরেক্টর মাতেউ আলেমানি এবং ক্লাবের সিইও মিগুয়েল অ্যাঞ্জেল গিল মারিন।
বৈঠকের খবর অনুযায়ী- আতলেতিকো তাদের আগের অবস্থানেই অনড়। ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ৫০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ ছাড়া আলভারেজকে বার্সেলোনায় ছাড়বে না তারা।
এদিকে আতলেতিকো সমর্থকদের একাংশের তীব্র রোষানলে পড়েছেন আলভারেজ। রবিবার রাতে লা লিগায় মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ শেষে একাই মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন। তাকে দুয়ো দেন মাঠে থাকা আতলেতিকোর সমর্থকরা।

এশিয়া কাপে জ্যোতিদের লক্ষ্য ফাইনাল খেলা