বেলজিয়ামের নতুন কোচ ফন বোমেল

বেলজিয়ামের নতুন কোচ ফন বোমেল
সিজেডএন স্পোর্টস ডেস্ক

রুডি গার্সিয়ার উত্তরসূরি খুঁজে নিতে বেশি সময় নিলো না বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। নেদারল্যান্ডসের সাবেক ফুটবলার মার্ক ফন বোমেলকে জাতীয় দলের কোচের দায়িত্ব দিলো তারা। ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দুই বছরের চুক্তিতে বোমেলকে এই পদে নিয়োগ দেওয়ার কথা শুক্রবার (২৪ জুলাই) জানিয়েছে বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।
গার্সিয়ার কোচিংয়ে ২০২৬ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ওঠে বেলজিয়াম, যেখানে তারা হেরে যায় স্পেনের কাছে।
৪৯ বছর বয়সী ফন বোমেল খেলোয়াড় জীবনে ডাচদের হয়ে খেলেন ৭৯ ম্যাচ। ২০১০ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হারা ফাইনালেও খেলেন তিনি। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি আইন্দভানের মতো ক্লাবগুলোর জার্সি গায়ে চাপিয়েছেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
২০১৮ সালে কোচ হিসেবে স্বদেশের ক্লাব আইন্দভানের দায়িত্ব নেন ফন বোমেল। পরে জার্মান ক্লাব ভলফসবুর্ক ঘুরে ২০২২ সালে অ্যান্টোয়ার্পের দায়িত্ব নেন তিনি। তার হাত ধরে ২০২২-২৩ মৌসুমে লিগ ও কাপের ঐতিহাসিক ঘরোয়া ডাবল জয় করে বেলজিয়ান ক্লাবটি।
দুই বছর আগে অ্যান্টোয়ার্পের দায়িত্ব ছাড়ার পর, এই প্রথম কোচিংয়ে ফিরলেন ফন বোমেল।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে নেশন্স লিগে চারটি ম্যাচ খেলবে বেলজিয়াম।

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা