শিরোনাম

ইন্টার মায়ামিতে যাচ্ছেন কেপ ভার্দের গোলরক্ষক!

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইন্টার মায়ামিতে যাচ্ছেন কেপ ভার্দের গোলরক্ষক!
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া

বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক জোসিমার জোসে ইভোরা ডিয়াস, যিনি ভোজিনিয়া নামেই পরিচিত। নকআউট পর্বে আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণভাগের বিপক্ষে তার অসামান্য প্রতিরোধ মেসিদের বেশ ভোগান্তিতে ফেলেছিল।

শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর লিওনেল মেসির সঙ্গে ভোজিনিয়ার ম্যাচ-পরবর্তী আলিঙ্গন মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপর থেকেই ফুটবল পাড়ায় জোর গুঞ্জন উঠেছে, লিওনেল মেসির দল ইন্টার মায়ামি তাদের গোলরক্ষক লাইন-আপ শক্তিশালী করতে অভিজ্ঞ এই ফ্রি এজেন্টকে দলে ভেড়াতে পারে।

পর্তুগিজ ক্লাব জিডি চাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে ভোজিনিয়া কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নন, যা তার ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছে। ভক্তদের প্রত্যাশা, মেসির সতীর্থ হিসেবে ভোজিনিয়ার মাঠের দক্ষতা মায়ামির রক্ষণভাগকে আরও সুসংহত করবে।

/এমএকে/