ইংল্যান্ড ম্যাচের আগে শুধু ফুটবল নিয়েই আলোচনা চান স্কালোনি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড ম্যাচের আগে শুধু ফুটবল নিয়েই আলোচনা চান স্কালোনি
আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি

বিশ্বকাপে ২৪ বছর পর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ইংল্যান্ড। এবার আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে আলোচনায় এই দুই দলের ম্যাচ ঘিরে গত কয়েক দশকে মাঠের নানা নাটকীয় ঘটনা ও রাজনৈতিক উত্তেজনার প্রসঙ্গ। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি চান, কথা হোক শুধু ফুটবল নিয়েই।

১৯৬৬ বিশ্বকাপে শিরোপা জয়ের পথে কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ইংল‍্যান্ড। জিওফ হার্স্টের একমাত্র গোলে জয় পায় ইংলিশরা। তবে আর্জেন্টাইনদের দাবি ওই গোল ছিল অফসাইড, তাদের কাছে এটি ‘শতাব্দীর সেরা ডাকাতি।’

১৯৮২ সালের ফকল‍্যান্ড যুদ্ধ এরপর ১৯৮৬ আসরে ডিয়েগো ম্যারাডোনার ‘হ‍্যান্ড অব গড’ গোল। পরে ১৯৯৮ সালে শেষ ষোলোয় লড়াইয়ে ২-২ ড্র হওয়ার পর টাইব্রেকারে জেতে আর্জেন্টিনা। চার বছর পর ইংল‍্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হারে তারা।

স্কালোনি বলেন, ‘এটা একটা ফুটবল ম‍্যাচ। এটা নিয়ে আর কোনো কথা নয়। এটা নিয়ে আর কিছু বলার নেই।’

মাঠের ফুটবলেই মনোযোগ দিতে চান স্কালোনি। তিনি বলেন, ‘আসুন আমরা অন‍্য কিছু না খুঁজি। এটা একটা ফুটবল ম‍্যাচ। দারুণ একটি দলের বিপক্ষে আমরা ফুটবল ম‍্যাচ খেলতে যাচ্ছি, যাদের একজন দারুণ কোচ আছে।’

ম‍্যাচের পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট জানেন আর্জেন্টিনার ফরোয়ার্ড হোসে মানুয়েল লোপেস। তবে তিনিও কেবল মাঠের ফুটবলেই মনোযোগ দিচ্ছেন। লোপেস বলেন, ‘অবশ‍্যই, মাঠের বাইরে এটি এমন এক ম‍্যাচ যার রয়েছে দীর্ঘ ইতিহাস, অনেক বেদনা এবং আরও অনেক কিছু। তবে আমরা পেশাদার। অন‍্য ম‍্যাচগুলো যেভাবে খেলি, এই ম‍্যাচও সেভাবেই খেলবো।’

/টিই/