প্রথমার্ধে জোড়া গোলে জোড়া কীর্তি রোনালদোর

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি, এমবাপ্পে, হালান্ড, কেইনরা গোল করে এগিয়ে গেছেন, প্রশ্ন উঠছিলো রোনালদো কি তবে ফুরিয়ে গেছেন। নিজেদের দ্বিতীয় ম্যাচেই নিজেকে ফিরে পেলেন সিআরসেভেন। উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই পর্তুগাল ৩-০ ব্যবধানে এগিয়ে। রোনালদো করেছেন জোড়া গোল।
ম্যাচের পঞ্চম মিনিটে পর্তুগালের দুর্দান্ত এক আক্রমণে সুযোগ পেয়ে যান রোনালদো। বাঁ দিক থেকে নুনো মেন্দেসের ক্রস। দূরের পোস্টে ফাঁকা জায়গা পেয়েছিলেন রোনালদো। কিন্তু তিনি ঠিকমতো পা লাগাতে পারেননি বলে। ষষ্ঠ মিনিটেই গোল করেন রোনালদো। তাতে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন।
১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। ফ্রি কিক থেকে নুনো মেন্দেস বাঁ পায়ের নিচু শটে স্কোর ২-০ করেন। ২৯ মিনিটে পর্তুগালের জালে বল পাঠিয়েছিল উজবেকিস্তান। ২০ গজ দূর থেকে শট নেন উজবেকিস্তানের আজিজ গানিয়েভ। পরে ভিএআর সিদ্ধান্তে বাতিল হয় গোল। গোল করার আগে পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলোকে ফাউল করায় বাতিল হয় সেটি।
৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ম্যাচে নিজের দ্বিতীয় ও পতুর্গালের তৃতীয় গোলটি করেন রোনালদো। এই গোলে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলে সবার ওপরে এখন রোনালদো। ইউসেবিওর ৯ গোল ছাড়িয়ে রোনালদোর গোল এখন ১০টি। পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে তার গোল হলো ১৪৫টি।

ফাইনালের ভেন্যু নিয়ে অসন্তোষ ব্রাজিল-ফ্রান্সের